Logo

সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে দশ দিনের রিমান্ড চায় পুলিশ

profile picture
জনবাণী ডেস্ক
২৫ আগস্ট, ২০২৪, ০১:৫৬
সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে দশ দিনের রিমান্ড চায় পুলিশ
ছবি: সংগৃহীত

আটবারের সংসদ সদস্য আ স ম ফিরোজকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছেন পুলিশ

বিজ্ঞাপন

রাজধানীর ভাটারা থানার ১০০ ফিট এলাকায় সোহাগ মিয়া (১৬) নামের এক কিশোরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও টানা আটবারের সংসদ সদস্য আ স ম ফিরোজকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছেন পুলিশ।

শনিবার (২৪ আগস্ট) তার উপস্থিতিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার (২৩ আগস্ট) রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পটুয়াখালী-২ (বাউফল)সংসদিয় আসন থেকে তিনি নির্বাচিত হন। এ আওয়ামী লীগ নেতা আটবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশেনে এক নম্বর প্যানেল স্পিকার হিসেবে স্পিকারের আসনে বসে সংসদ পরিচালনাও করেছিলেন আ স ম ফিরোজ।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD