Logo

এনজিও প্রধানদের সঙ্গে বৈঠকে ড. ইউনূস

profile picture
জনবাণী ডেস্ক
২৫ আগস্ট, ২০২৪, ০৩:২৬
এনজিও প্রধানদের সঙ্গে বৈঠকে ড. ইউনূস
ছবি: সংগৃহীত

দুর্গত এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়

বিজ্ঞাপন

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত মারা গেছেন ১৮ জন। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫০ লাখ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়।

এ অবস্থায় বানভাসি মানুষের সহায়তার জন্য বেসরকারি সংস্থার (এনজিও) কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শনিবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD