Logo

৩ সেপ্টেম্বরের মধ্যে লুট হওয়া অস্ত্র জমা না দিলেই ব্যবস্থা

profile picture
জনবাণী ডেস্ক
২৮ আগস্ট, ২০২৪, ০৬:৪৬
৩ সেপ্টেম্বরের মধ্যে লুট হওয়া অস্ত্র জমা না দিলেই ব্যবস্থা
ছবি: সংগৃহীত

লিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ ইতোমধ্যে কিছু উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

ছাত্র-জনতার আন্দোলনের সময় লুটপাট হওয়া অস্ত্র ও গোলাবারুদ আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে স্বেচ্ছায় তা জমা না দিলে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, “পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ ইতোমধ্যে কিছু উদ্ধার করা হয়েছে। লুণ্ঠিত অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।”

বিজ্ঞাপন

আরও বলা হয়, “কোন ব্যক্তির কাছে এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD