মক্কা-মদিনায় কোনো হুমকি এলে আমরা বসে থাকবো না: শামা ওবায়েদ

মক্কা-মদিনায় কোনো ধরনের হুমকি তৈরি হলে বাংলাদেশ নীরব থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, পবিত্র দুই নগরীর নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানের পাশাপাশি আবেগও জড়িত। এমন পরিস্থিতিতে প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে।
বিজ্ঞাপন
সোমবার (১২ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজনে ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিকনির্ণয়ের পথরেখা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদান এবং সেখানে সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে যোগ দেয়নি। তাই এ মুহূর্তে সেখানে সেনা পাঠানোর প্রশ্ন উঠছে না।
সৌদি আরবে চলমান পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, সৌদি সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সংহতি জানিয়েছে। বাংলাদেশ অবিলম্বে সংঘাত বন্ধের প্রত্যাশা করে। এ বিষয়ে প্রধানমন্ত্রী সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে চিঠিও দিয়েছেন বলে জানান তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সম্প্রতি মক্কা-মদিনার বিষয়ে বাংলাদেশ কোনো আপস করবে না বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের মন্তব্যের প্রসঙ্গ তোলা হলে শামা ওবায়েদ বলেন, পবিত্র এই দুই নগরীকে ঘিরে বাংলাদেশের মানুষের আবেগ রয়েছে। সেখানে কোনো হুমকি তৈরি হলে বাংলাদেশ বসে থাকবে না এবং প্রয়োজনীয় সহায়তা দিতে এগিয়ে আসবে।
এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশি নাগরিকদের হতাহত হওয়ার তথ্য তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, এখন পর্যন্ত দুজন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ছাড়া ২৪ জনের বেশি বাংলাদেশি রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।
শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, দ্রুত পরিস্থিতির অবসান হবে এবং যুদ্ধ বন্ধ হবে। তাঁর ভাষায়, সংঘাতের কারণে সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন এবং পরিবারগুলো ধ্বংসের মুখে পড়ছে।








