Logo

ঢামেকে চিকিৎসকদের কর্মবিরতি, বন্ধ জরুরি বিভাগ

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৪, ২১:৪৭
ঢামেকে চিকিৎসকদের কর্মবিরতি, বন্ধ জরুরি বিভাগ
ছবি: সংগৃহীত

আল্টিমেটামের ২৪ ঘণ্টা শেষ হওয়ার আগেই কর্মবিরতিতে যান তারা।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক)মারধর ও জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায়  সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। 


রবিবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই জরুরি বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করে কর্মবিরতিতে যান তারা।


ঢামেক হাসপাতাল সরেজমিনে দেখা গেছে, জরুরি বিভাগের চিকিৎসকদের চেম্বার বন্ধ। আইসিইউ চালু থাকলেও নেই চিকিৎসক। সিরিয়াস রোগী থাকায় নার্সরা আছেন সেখানে। পুরা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা বন্ধ রয়েছে।


আরও পড়ুন: ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


শনিবার (৩১ আগস্ট)  নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় চিকিৎসকরা দোষীদের সিসি টিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেফতারের আল্টিমেটাম দেন। অন্যথায় ২৪ ঘণ্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন।


ওইদিন মধ্যরাতে খিলগাঁও সিপাহীবাগ  এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে ওই ঘটনায় আহত এক গ্রুপ চিকিৎসা নিতে ঢাকা মেডিকেলে আসে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরে অন্য আরেক গ্রুপ চাপাটিসহ হাসপাতালে জরুরি বিভাগের ভেতরে ঢুকে যায়। এ সময় হাতেনাতে চারজনকে আটক করে সেনাবাহিনীকে দেয় কর্তৃপক্ষ।  আটকরা হলেন- বাপি মিয়া (২৪), আদিব (২৩), নাসির (২৫) ও নাবিল (২৭)। তারা সবাই রাজধানীর খিলগাঁও থানা এলাকার বাসিন্দা।


পরে অপর আরেক রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগের অনস্টপ ইমারজেন্সি সেন্টারে ভাঙচুর চালায় রোগীর স্বজনরা।


আরও পড়ুন: হাতিরঝিল থেকে জি টিভির সাংবাদিকের মরদেহ উদ্ধার


নিরাপত্তা শঙ্কায় জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। আল্টিমেটামের ২৪ ঘণ্টা শেষ হওয়ার আগেই কর্মবিরতিতে যান তারা।


এর আগে  চিকিৎসকদের নিরাপত্তার জন্য হাসপাতালে ২৪ ঘণ্টা সেনাবাহিনী মোতায়েন থাকবেন বলে জানিয়েছিলেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। এরপরই মধ্যরাতে দুটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেল।


জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD