Logo

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ ১০ ঘণ্টা পর চালু

profile picture
জনবাণী ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:২৪
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ ১০ ঘণ্টা পর চালু
ছবি: সংগৃহীত

জরুরি বিভাগের পাশাপাশি আইসিইউ, সিসিইউ, এচডিইউসহ জরুরি স্বাস্থ্যসেবাগুলো চালু হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় প্রায় ১০ ঘণ্টা  থাকার পর চালু হলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সেবা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জরুরি বিভাগের টিকিট কাউন্টার খোলা হয়। 

রবিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানান ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেছেন, “আমরা হাসপাতালের জরুরি স্বাস্থ্যসেবা চালু করেছি এখন। এখানে চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেছি। জরুরি বিভাগের পাশাপাশি আইসিইউ, সিসিইউ, এচডিইউসহ জরুরি স্বাস্থ্যসেবাগুলো চালু হয়েছে। আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

বিজ্ঞাপন

শনিবার (১ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে দোষীদের গ্রেফতারের দাবিতে দেশের সব সরকারি ও বেসরকারি চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন। সেই কারণে রোববার সকাল সাড়ে ৯টা থেকে ঢামেক হাসপাতালের জরুরি সেবা বন্ধ ছিল।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD