Logo

নির্বাচনের সময় ইন্টারনেট সেবা নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:০১
নির্বাচনের সময় ইন্টারনেট সেবা নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিকভাবে চলবে। এই ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজ্ঞাপন

রোববার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, নির্বাচনের সময় ইন্টারনেট সম্পূর্ণ চালু থাকবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে এটি বন্ধ করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য তথ্য ও যোগাযোগ ব্যবস্থাকে নিরবচ্ছিন্ন রাখা।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বর্তমান ডিজিটাল যুগে ফেসবুক বা ইন্টারনেট বন্ধ রাখা আর কোনোভাবে গ্রহণযোগ্য সমাধান নয়। সরকার জনগণের স্বাধীন মতপ্রকাশে বিশ্বাসী এবং পূর্ববর্তী সময়ের মতো কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হবে না। সাংবাদিকরা ও সাধারণ মানুষ স্বাধীনভাবে তথ্য আদান-প্রদান ও সংবাদ প্রচার করতে পারবেন।

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, আগে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে আসার সাহস পেতেন না, কিন্তু এখন সেই পরিবেশ সম্পূর্ণ বদলে গেছে।

নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা ও সুষ্ঠু ভোটপ্রক্রিয়া নিয়েও উপদেষ্টা বলেন, ১৮ কোটি মানুষের দেশে আইনশৃঙ্খলা রক্ষা করা অত্যন্ত কঠিন কাজ। তবে আমরা একটি সুষ্ঠু, উৎসবমুখর এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছি। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন প্রস্তুত আছে, এবং তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ হলে কোনো ধরনের অসুবিধা হবে না।

বিজ্ঞাপন

নির্বাচনকালীন সহিংসতা ও অভ্যন্তরীণ কোন্দলের প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, তার অনেকটাই রাজনৈতিক দলগুলোর নিজস্ব কোন্দলের ফল। সকল রাজনৈতিক দলকে সতর্ক থাকার আহ্বান জানাই যেন কোনো অপ্রীতিকর ঘটনা নির্বাচনের পরিবেশ নষ্ট না করে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD