Logo

নির্বাচন ঘিরে ৩ স্লোগান প্রচারের সিদ্ধান্ত দুদকের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:০৮
নির্বাচন ঘিরে ৩ স্লোগান প্রচারের সিদ্ধান্ত দুদকের
ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য জনগণকে সচেতন করতে তিনটি মূল স্লোগান প্রচারের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

রোববার (১ ফেব্রুয়ারি) দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, সুশাসন, ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলার জন্য সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা অপরিহার্য। ভোটারদের দায়িত্ববোধ এবং সচেতনতার ওপরই নির্ভর করছে একটি শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ভিত্তি।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনটি স্লোগান প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভোটারদের মনে হবে যে তাদের ভোট কেবল প্রার্থীর পছন্দ নয়, বরং দেশের সুশাসন ও দুর্নীতিমুক্ত ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

দুদকের এই তিনটি স্লোগান হলো- দেশকে ভালোবাসুন, নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করুন, দুর্নীতির বিরুদ্ধে হোক তারুণ্যের প্রথম ভোট এবং সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করি, সুরক্ষিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি।

মহাপরিচালক আক্তার হোসেন বলেন, মাধ্যমসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে এই স্লোগানগুলো জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। সচেতন ভোটারই দেশের ভবিষ্যতকে নিরাপদ ও শক্তিশালী করতে পারে।

বিজ্ঞাপন

দুদক আশা করছে, স্লোগান প্রচারের মাধ্যমে ভোটারদের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধি পাবে এবং নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুষ্ঠু হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD