Logo

সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সেনাপ্রধানের বিশেষ সভা

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:২৯
সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সেনাপ্রধানের বিশেষ সভা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে সামনে রেখে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রোববার ময়মনসিংহ পরিদর্শন করেছেন। সফরের অংশ হিসেবে তিনি ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনও করেন।

বিজ্ঞাপন

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সেনাপ্রধান ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় নির্বাচনের নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং সুষ্ঠু ভোট গ্রহণের জন্য আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় বাড়ানোর বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেনারেল ওয়াকার-উজ-জামান নির্বাচনের সময়ে দায়িত্ব পালন করতে হলে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন।

বিজ্ঞাপন

আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান এই সফরের মাধ্যমে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন, যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD