Logo

১০ জানুয়ারির মধ্যে আসছে ৫০তম বিসিএসের প্রিলির ফলাফল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:২২
১০ জানুয়ারির মধ্যে আসছে ৫০তম বিসিএসের প্রিলির ফলাফল
ছবি: সংগৃহীত

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার (৩০ জানুয়ারি) দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা পরীক্ষায় অংশগ্রহণকারীরা ওএমআর শিটে তাদের উত্তর প্রদান করেন। বর্তমানে পরীক্ষার শীট যাচাইয়ের কাজ চলছে।

বিজ্ঞাপন

রবিবার (১ ফেব্রুয়ারি) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম গণমাধ্যমকে বলেন, ফল প্রকাশের জন্য সমস্ত প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আশা করছি, আগামী ১০ জানুয়ারির মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে।

৫০তম বিসিএসের জন্য আবেদন জমা পড়েছিল ২ লাখ ৯০ হাজার ৯৫১টি, যা বিগত কয়েক বছরের তুলনায় কম। এবার মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদের সংখ্যা ১ হাজার ৭৫৫। ক্যাডারের মধ্যে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ ৬৫০ জন, প্রশাসনে ২০০ জন এবং পুলিশে ১১৭ জন নিয়োগ পাবেন। নন-ক্যাডার পদের সংখ্যা ৩৯৫, যার মধ্যে নবম গ্রেডে রয়েছে ৭১টি পদ।

বিজ্ঞাপন

পিএসসি চেয়ারম্যান আরও জানান, প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে সঙ্গে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হবে, যাতে নিয়োগ প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করা যায়। পরীক্ষার ফল প্রকাশের পর আবেদনকারীরা ফলাফল অনলাইনে যাচাই করতে পারবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD