Logo

৫ দিনের রিমান্ডে হাজী সেলিম

profile picture
জনবাণী ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৪, ০২:০৭
৫ দিনের রিমান্ডে হাজী সেলিম
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গেল ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায়

বিজ্ঞাপন

আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে রবিবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

মামলার অভিযোগ থেকে জানা জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গেল ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD