Logo

ভারপ্রাপ্ত পররাষ্ট্র স‌চিব হলেন খুরশেদ আলম

profile picture
জনবাণী ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:২৫
ভারপ্রাপ্ত পররাষ্ট্র স‌চিব হলেন খুরশেদ আলম
ছবি: সংগৃহীত

প্রাক্তন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনের ২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দায়িত্বভার ত্যাগের

বিজ্ঞাপন

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র স‌চি‌ব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অফিস আদেশে বলা হয়, “প্রাক্তন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনের ২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দায়িত্বভার ত্যাগের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম পররাষ্ট্র সচিবের দৈনন্দিন/জরুরিসরকারি কার্যাদি সম্পাদন করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”

বিজ্ঞাপন

এদিন দুপুরে পররাষ্ট্র স‌চিব মাসুদ বিন মো‌মে‌নের চু‌ক্তি‌ভি‌ত্তিক নি‌য়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল ক‌রে প্রজ্ঞাপন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD