Logo

বুবলীর মুগ্ধতায় নেটিজেনরা

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৪০
বুবলীর মুগ্ধতায় নেটিজেনরা
ছবি: সংগৃহীত

হালকা পার্পেল রঙের শাড়িতে মুগ্ধতা ছড়ালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে

বিজ্ঞাপন

বর্তমানে রঙিন পর্দায় খুব একটা দেখা যাচ্ছে না অভিনেত্রী শবনম বুবলীকে। তবে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি কিংবা ভিডিওতে ভিন্ন ভিন্ন স্টাইলে নজর কাড়েন এই চিত্রনায়িকা। আর এবারও তার ব্যতিক্রম হলো না। হালকা পার্পেল রঙের শাড়িতে মুগ্ধতা ছড়ালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।


বুধবার (১১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে কয়েকটি শাড়ি পরা ছবি শেয়ার করেছেন বুবলী। ক্যাপশনে তিনি লিখেছেন, সকালে যখন ঘুম থেকে উঠবেন, ভাববেন বেঁচে থাকা মূল্যবান একটা সুযোগ। সবার দিন সুন্দর কাটুক!’


আরও পড়ুন: নিজেকে ভালোবাসার মতো প্রেম দ্বিতীয়টি নেই


ওই ছবিগুলোতে দেখা যায়, হালকা পার্পেল রঙের জামদানি শাড়ি পরেছেন শবনম বুবলী। সঙ্গে পরেছেন ম্যাচিং ব্লাউজ। কানে পরেছেন সোনালি টপ দুল। হাতে রুপালি-সোনালি মিক্সড ঘড়ি। হালকা মেকআপে বেশ লাস্যময়ী রূপে ক্যামেরায় ধরা দিয়েছেন এই অভিনেত্রী।


সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো পোস্ট করতেই মন্তব্যের ঝড় উঠেছে বুবলীর কমেন্টসবক্সে। একজন ভক্ত লিখেছেন, মাশাআল্লাহ, অসাধারণ লাগছে দেখতে। আরেকজন লেখেন, এককথায় অসাধারণ লাগছে আপনাকে ভালোবাসা অবিরাম। এমন অসংখ্য মন্তব্যে অভিনেত্রীকে প্রশংসার সাগরে ভাসাচ্ছেন নেটিজেনরা।


এমএল/

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD