Logo

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় বাবরের জামিন

profile picture
জনবাণী ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৪, ০১:১০
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় বাবরের জামিন
ছবি: সংগৃহীত

গত ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায়

বিজ্ঞাপন

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন দিয়েছেন আদালত।

বুধবার (১১ সেপ্টেম্বর) সিসিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে এ জামিন আদেশ দেন বিচারক স্বপন কুমার সরকার।

বিজ্ঞাপন

তবে এদিন আদালতে হাজির হন সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। মামলার অন্যতম আসামি বাবর ঢাকায় কারাগারে বন্দি থাকায় আদালতে হাজির করা হয়নি তাকে।

বিজ্ঞাপন

গত ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় মারা যানসাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আসামি করে মামলা দায়ের হয়।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD