Logo

জানা গেল দেশে বর্তমান রিজার্ভের পরিমাণ

profile picture
জনবাণী ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪:১১
জানা গেল দেশে বর্তমান রিজার্ভের পরিমাণ
ছবি: সংগৃহীত

“গত জুলাই ও আগস্টে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। প্রবাসীরা বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা জানিয়েছেন  বর্তমানে দেশে রিজার্ভের পরিমাণ ২ হাজার ৪৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

মুখপাত্র বলেন, “বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে বর্তমানে আছে ২ হাজার ৪৩০ কোটি ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে এর পরিমাণ ২ হাজার কোটি ডলারের কাছাকাছি।”

বিজ্ঞাপন

হুসনে আরা শিখা আরও বলেন, “গত জুলাই ও আগস্টে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। প্রবাসীরা বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন। রিজার্ভ বৃদ্ধির বড় কারণ প্রবাসী আয়ের প্রবৃদ্ধি।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি  বলেন, “সংকট কাটতে শুরু করায় ব্যাংকগুলো এখন নিজেরাই ডলার কেনাবেচা করতে পারছে। ডলারের দাম বর্তমানে ১১৮-১২০ টাকার মধ্যে রয়েছে। ব্যাংকিং চ্যানেলে ও কার্ব মার্কেটে ডলারের দামের পার্থক্য এখন ১ শতাংশেরও কম।”

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন,“ ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করা হয়েছে। আন্তঃব্যাংক লেনদেন সক্রিয় থাকার কারণে বৈদেশিক মুদ্রার বাজার এখন থেকে স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD