Logo

হঠাৎ আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ

profile picture
জনবাণী ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০২৪, ২১:২১
হঠাৎ আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় ভায়াডাক্ট দেবে যায়। সেই থেকে বন্ধ রয়েছে মেট্রো।

বিজ্ঞাপন

রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় মেট্রোরেলের ভায়াডাক্ট দেবে আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও রুটের মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে।

বিজ্ঞাপন


বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় ভায়াডাক্ট দেবে যায়। সেই থেকে বন্ধ রয়েছে মেট্রো।

বিজ্ঞাপন

 বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, “ওই পথে বড় একটা সমস্যা হয়েছে। এটা ঠিক করতে সময় লাগবে। মেট্রোরেল আপাতত আগারগাঁও (উত্তরা থেকে) পর্যন্ত চালাচল করছে। এটি ঠিক না হওয়া পর্যন্ত এ পথে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD