Logo

ভালো শুরুর পর চার উইকেট হারিয়ে তৃতীয়দিন শেষ শান্ত বাহিনীর

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৪২
ভালো শুরুর পর চার উইকেট হারিয়ে তৃতীয়দিন শেষ শান্ত বাহিনীর
ছবি: সংগৃহীত

আর হাতে রয়েছে এখনো ৬ উইকেট এবং পুরোপুরি ২ দিন

বিজ্ঞাপন

স্বাগতিক ভারত চেন্নাই টেস্টে বাংলাদেশকে পাহাড় সমান ৫১৫ রানের লক্ষ্য দিয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ১৫৮ রানে ৪ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে শান্ত বাহিনী। জয়ের জন্য এখনও ৩৫৭ রান করতে হবে টাইগার ব্যাটারদের। আর হাতে রয়েছে এখনো ৬ উইকেট এবং পুরোপুরি ২ দিন।

শনিবার (২১ সেপ্টেম্বর) ভারতের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে ওয়ানডে মেজাজে ব্যাট চালাতে থাকেন দুই ওপেনার ব্যাটার জাকির হাসান এবং সাদমান ইসলাম। উদ্ভোধনী জুটিতে দুজনে মিলে ৬২ রানের জুটি গড়েন। তবে ফিফটি তুলতে পারেননি দুজনের কেউই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৪৭ বলে ৩৩ রান করে জাকির ফিরে গেলে, ৬৮ বলে ৩৫ রান করে তাকে সঙ্গ দেন ব্যাটার সাদমান। এতে দলীয় ৮৬ রানে ২ উইকেট হারিয়ে ছন্দ হারায় টিম বাংলাদেশ। তবে চতুর্থ উইকেটে মুমিনুলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন অধিনায়ক শান্ত।

কিন্তু এদিনও ইনিংস বড় করতে পারেননি মুমিনুলও, ২৪ বলে ১৩ রান করে অশ্বিনের বলে ক্লিন বোল্ড আউট হন তিনি। কিন্তু একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন নাজমুল শান্ত। আর তাকে যোগ্য সঙ্গ দেন সাকিব।

বিজ্ঞাপন

শেষ দিকে চেন্নাইয়ের আকাশে হানা দেয় মেঘ। যার ফলে আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই তৃতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেছে অনফিল্ড আম্পায়ার। এতে ৩৭ ওভার ২ বল খেলে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করেছে টাইগাররা।

বিজ্ঞাপন

নাজমুল হাসান শান্ত ৬০ বলে ৫১* রান এবং সাকিব আল হাসান ১৪ বলে ৪ রান করে অপরাজিত রয়েছেন। এখান থেকেই চতুর্থ দিনের খেলা শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে রোহিত শর্মার দল। এতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৫১৪ রান।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD