Logo

আর কোনো আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না: রেজাউল করিম

profile picture
জনবাণী ডেস্ক
৫ অক্টোবর, ২০২৪, ২৩:১৫
আর কোনো আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না: রেজাউল করিম
ছবি: সংগৃহীত

দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্যা প্রেসে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, ডিবি অফিসে আর কোনো আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না। 

শনিবার (৫ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্যা প্রেসে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিবিপ্রধান বলেন, ডিবি অফিসে নায়ক-নায়িকা ও সেলিব্রিটিদের আড্ডাখানা থাকবে না। ডিবি পরিচয়ে তুলে আনার কলঙ্কিত অধ্যায়ও আর থাকবে না। একইসাথে ডিবিতে আর কোনো ঘুষখোর বা দুর্নীতিবাজ অফিসারের জায়গা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

রেজাউল করিম  আরও বলেন, কেউ গ্রেফতার হলে লুকোচুরি নয়, সাথে সাথে স্বজনদের জানানো হবে। এছাড়া ডিবির কোনো সদস্য অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডে জড়িত হলে ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD