Logo

শেবাচিম হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

profile picture
জনবাণী ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৪, ২১:১৫
শেবাচিম হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
ছবি: সংগৃহীত

আগুনের ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। ভবনের ভেতরে থাকা রোগীদের

বিজ্ঞাপন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।

রবিবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। তবে কীভাবে আগুন লেগেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

জানা যায়, আগুনের ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। ভবনের ভেতরে থাকা রোগীদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, আনসার সদস্য ও হাসপাতালের সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি গণমাধ্যমকে বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। মেডিসিন ইউনিটের ওই কক্ষে রাখা তুলায় আগুন লেগে যাওয়ায় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। রোগীদের নিরাপদে সরিয়ে আনার কাজ চলছে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD