Logo

সাংবিধানিকভাবে জারি সব অধ্যাদেশ সংসদে বিল আকারে পেশ হবে: আইনমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
ঝিনাইদহ
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:০১
সাংবিধানিকভাবে জারি সব অধ্যাদেশ সংসদে বিল আকারে পেশ হবে: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে অন্তবর্তীকালীন সরকারের সময়ে জারি করা প্রতিটি অধ্যাদেশই বিল আকারে সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তবর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে পেশ করা হবে।

মন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী অধ্যাদেশ জারি করা হলেও তা পরবর্তীতে সংসদে বিল হিসেবে উপস্থাপন ও অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ বিষয়ে সরকার সাংবিধানিক বাধ্যবাধকতা যথাযথভাবে পালন করবে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

চাঞ্চল্যকর নরসিংদী-র ধর্ষণ মামলার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ঘটনায় যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি অভিযুক্তদের কেউ আশ্রয়-প্রশ্রয় দিলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, অপরাধীদের “শেকড় ধরে উপড়ে ফেলা হবে”।

দেশে দীর্ঘদিনের মামলাজট প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি একটি প্রকট সমস্যা। মামলাজট নিরসনে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকাকালীন যেমন সক্রিয় ছিলেন, আইনমন্ত্রী হিসেবেও তার চেয়ে বেশি তৎপরতা দেখা যাবে।

বিজ্ঞাপন

এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ ও রাশেদ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD