Logo

কারাগারে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
দুমকি, পটুয়াখালী
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৫৩
কারাগারে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির মৃত্যু
ছবি: সংগৃহীত

পটুয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খানের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

কারা সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বিকাল ৫টার দিকে বরিশাল পাঠানো হয়। তবে পথিমধ্যেই তার মৃত্যু হয়। মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই জাহিদুল ইসলাম।

গত বছরের ১১ আগস্ট বিশেষ ক্ষমতা আইনের আওতায় অপারেশন ডেভিল হান্টের একটি মামলায় গ্রেফতার হন শফিকুল ইসলাম খান। পরে জামিন পেয়ে আবারও পটুয়াখালী সদর থানার দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়। সেদিন থেকে তিনি কারাগারে ছিলেন। পারিবারিক সূত্র জানায়, কারাগারে থাকা অবস্থায় এর আগেও অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

পটুয়াখালী জেলা কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া বলেন, অসুস্থতা অনুভব হলে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, পরে বরিশাল নেওয়ার পথে তিনি মারা যান। পরবর্তী প্রক্রিয়া বরিশাল কারা কর্তৃপক্ষ সম্পন্ন করবে।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান, বরিশাল হাসপাতালে চিকিৎসকরা তাকে জীবিত পাননি, পথে মৃত্যু হয়েছে। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD