শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ পেলে ল্যাপটপ উপহারের ঘোষণা

শেরপুরে ২০২৬ সালে আমীর আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে যারা জিপিএ–৫ অর্জন করবে, তাদের ল্যাপটপ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (তারিখ উল্লেখিত) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জিপিএ-৫ প্রাপ্তিসাপেক্ষে প্রত্যেককে ল্যাপটপ উপহার দেওয়া হবে। ভালো রেজাল্ট প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী পড়ালেখায় কোন সমস্যায় পড়লে সকল সহযোগিতা করার আশ্বস্ত করেন। ছাত্র- ছাত্রীদের লেখাপড়ায় উৎসাহী করতে এমন ঘোষণা দেন।
বিজ্ঞাপন
তিনি আরো বলেন, যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে পরিশ্রমী হতে হবে। আর পরিশ্রমই হলো সফলতার মূল চাবিকাঠি। শুধু পড়ালেখা করলেই হবে না আমাদের সকলের মাঝে সততা এবং শৃঙ্খলা থাকতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফলই করলেই হবে না যদি আমাদের মাঝে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ না থাকে তাহলে এটারও কোন মূল্য থাকবেনা।
আরও পড়ুন: ঝিনাইদহে ইটভাটার পুকুর থেকে কিশোরীর লাশ
তিনি বলেন, সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। আর মাদকের ছোবল এবং স্যোসাল মিডিয়ার কুপ্রভাব থেকে নিজেদের হেফাজত করতে হবে।
বিজ্ঞাপন
বাজিতখিলা আমীর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা হেলাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মেজবাউল ইসলাম শিবলু, মোহাম্মদ লাল মিয়া, আব্দুস সাত্তার প্রমুখ।








