Logo

পঞ্চগড়ে বাড়ীতে অভিযান চালিয়ে পেট্রোল উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
১৬ এপ্রিল, ২০২৬, ১৮:৩৫
পঞ্চগড়ে বাড়ীতে অভিযান চালিয়ে পেট্রোল উদ্ধার
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে পাঁচটি বাড়িতে অভিযান চালিয়ে মোট ৩০০ লিটার পেট্রোল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় কাবুল মিয়া (৩৫) নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪০ লিটার পেট্রোল পাওয়া যায়। তার বাড়ি পাঁচপীর ইউনিয়নের বগুড়া পাড়া এলাকায় এবং বাবার নাম কুদ্দুছ আলী। ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, অভিযান চলাকালে অন্য আসামিরা পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম বিচারকার্য পরিচালনা করেন।

বোদা থানার উপপুলিশ পরিদর্শক বাপ্পী কুমার এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পলাতক আসামিদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD