তামাক ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বজ্রপাতে রাসেল (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের বাসিন্দা রেজাউল হোসেনের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টার দিকে রাসেল বাড়ির পাশের জমিতে তামাকের খড়ি গোছানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ জানান, প্রাথমিকভাবে বজ্রপাতেই রাসেলের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








