জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানালো ফুলবাড়ীয়া সমিতি

ফুলবাড়ীয়া সমিতি, ময়মনসিংহের পক্ষ থেকে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ কার্যালয়ে সমিতির সদস্যদের অংশগ্রহণে এ সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা অধ্যাপক আ. হাকিম, ড. মো. খলিলুর রহমান আকন্দ, ম্যাগাজিন কমিটির আহ্বায়ক আব্দুল লতিফ মিয়া, সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রশীদ তামান্না, সদস্য সচিব অ্যাডভোকেট মীর লুৎফর রহমান ফরহাদ, সদস্য অ্যাডভোকেট পারোয়ার হোসেন পিন্টু, সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার, শামছুল হক মাস্টারসহ অন্যান্য সদস্যরা।
বিজ্ঞাপন
সৌজন্য সাক্ষাৎকালে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক কার্যক্রম এবং সমন্বিত উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
এ সময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “ফুলবাড়ীয়া সমিতি, ময়মনসিংহের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের উন্নয়ন ও অগ্রগতিতে এ ধরনের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আশা করি, সমিতি ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে এলাকার কল্যাণে কাজ করবে।”








