Logo

দর্শনায় অবৈধ জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

profile picture
উপজেলা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা
১৫ এপ্রিল, ২০২৬, ১৬:০৮
দর্শনায় অবৈধ জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে দর্শনা পৌরসভার পুরাতন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলম।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দর্শনা পৌরসভার নাস্তিপুর গ্রামের আরিফুল ইসলামের ছেলে তেল ব্যবসায়ী শান্ত তার দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে রেখেছিলেন। এ অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন

এ সময় দোকান থেকে অবৈধভাবে মজুদ করা প্রায় ১৩০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পেশকার মো. আনিসুর রহমান এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলম জানান, সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি স্থানীয় জনগণকে আইন মেনে চলার আহ্বান জানান এবং প্রশাসনকে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ করেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD