Logo

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৪০ কেজির বিরল প্রজাতির কচ্ছপ

profile picture
উপজেলা প্রতিনিধি
কলাপাড়া, পটুয়াখালী
১৫ এপ্রিল, ২০২৬, ১৩:০৪
কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৪০ কেজির বিরল প্রজাতির কচ্ছপ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও একটি বিরল প্রজাতির মৃত সামুদ্রিক কচ্ছপ ভেসে এসেছে। প্রায় ৪০ কেজি ওজনের এই অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপটি বুধবার (১৫ এপ্রিল) ভোর ৬টার দিকে কাউয়ারচর ঝাউবন সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন এলাকায় জোয়ারের পানির সঙ্গে ভেসে আসে।

বিজ্ঞাপন

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য আব্দুল জলিল প্রথম কচ্ছপটি দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের বিষয়টি জানান।

সাম্প্রতিক সময়ে কুয়াকাটা সৈকতে সামুদ্রিক প্রাণীর মৃত্যুর ঘটনা ধারাবাহিকভাবে ঘটছে, যা উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পরিবেশ সচেতন মহলের মতে, এ ধরনের ঘটনা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য অশনিসংকেত। দূষণ, অবৈধ জালের ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব এসব মৃত্যুর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞাপন

উপকূল পরিবেশ রক্ষার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, বারবার এভাবে সামুদ্রিক প্রাণীর মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক। উপকূলীয় পরিবেশ রক্ষায় এখনই কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বন বিভাগ মহিপুর রেঞ্জের কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কচ্ছপটির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হবে।

বিজ্ঞাপন

পরিবেশবিদরা মনে করছেন, সামুদ্রিক প্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পরে ডলফিন রক্ষা কমিটি, বন বিভাগ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা যৌথভাবে মৃত কচ্ছপটিকে মাটি চাপা দেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD