মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে টাঙ্গাইলর সন্তোষ এলাকায় অবস্থিত ভাসানীর মাজার প্রাঙ্গণে পৌঁছে তিনি প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং ফাতেহা পাঠসহ বিশেষ মোনাজাতে অংশ নেন।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে মাজার প্রাঙ্গণে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
বিজ্ঞাপন
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্য, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরআগে, দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি।








