Logo

ফুরিয়ে গেছে ভারতে বসবাসের অনুমতির মেয়াদ, চিন্তিত তসলিমা নাসরিন

profile picture
জনবাণী ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৪, ০৩:২৯
ফুরিয়ে গেছে ভারতে বসবাসের অনুমতির মেয়াদ, চিন্তিত তসলিমা নাসরিন
ছবি: সংগৃহীত

পিছিয়ে দিতে হচ্ছে। কারণ গেলে কাগজের অভাবে আর ভারতে ঢুকতে পারবেন না।”

বিজ্ঞাপন

প্রায় তিন মাস আগে ফুরিয়ে গেছে বাংলাদেশি নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের ভারতে বসবাসের অনুমতির মেয়াদ (রেসিডেন্স পারমিট)। তাই ভারতে বসবাসের বিষয়ে চিন্তায় পড়ে গেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, গত ২২ জুলাই মেয়াদ শেষ হয়েছে তসলিমার ভারতে থাকার অনুমতি। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে তিনি ফোনে ও ইমেইলে যোগাযোগ করেছিলেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে। তবে এ বিষয়ে তিনি কোনো জবাব পাননি।

বিজ্ঞাপন

তসলিমা নাসরিন বলেন, “আমি কুড়ি বছর এই দেশে (ভারতে) রয়েছি, এমনটা কখনো হয়নি। প্রত্যেক বার পারমিটের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তার মেয়াদ বাড়ানো হয়, কিন্তু এ বারে কী হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না।”

বিজ্ঞাপন

নির্বাসিত এ লেখিকা বলেন, “তার যুক্তরাষ্ট্রে কাজ রয়েছে কিন্তু বারবার তা পিছিয়ে দিতে হচ্ছে। কারণ গেলে কাগজের অভাবে আর ভারতে ঢুকতে পারবেন না।”

বিজ্ঞাপন


ভারতে নিজের বসবাসের বিষয়ে উদ্বিগ্ন তসলিমা বলেন, “এই বয়সে এই স্বাস্থ্য নিয়ে আমার আর কোথাও যাওয়ার মতো অবস্থা নেই। নিজের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। বাংলার মধ্যে থাকতে ভালোবাসি বলে কলকাতায় ছিলাম। সেখান থেকেও চলে আসতে হল দিল্লিতে। এবার আমি কোথায় যাব?”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD