Logo

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে ৪ জনের প্রাণহানি

profile picture
জনবাণী ডেস্ক
২০ অক্টোবর, ২০২৪, ০৫:৫৫
ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে ৪ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত

এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৭২ জন।

বিজ্ঞাপন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও চারজনের প্রাণহানি হয়েছে। এসময় এক হাজার ১২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

শনিবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (একদিনে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৪৪৯ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৭২ জন।

বিজ্ঞাপন

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ হাজার ৫৮২ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৪ হাজার ৩৮৭ জন। মারা গেছেন ২৪১ জন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD