Logo

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৭ জনের

profile picture
জনবাণী ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৪, ০৭:২৭
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৭ জনের
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (একদিনে০  আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় এক হাজার ১৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৪৩৮ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ১৩৮ জন।

বিজ্ঞাপন

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ হাজার ১৯৬ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৯ হাজার ১০১ জন। মারা গেছেন ২৬৪ জন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD