Logo

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
২৫ অক্টোবর, ২০২৪, ০৪:২৬
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ত ২৪ ঘণ্টায় (একদিনে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা

বিজ্ঞাপন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (একদিনে) আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময় এক হাজার ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু


প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (একদিনে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৩৯৯ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ২৩ জন।


আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি, হাসপাতালে ১০৩৯


এ  বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ২২৫ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫০ হাজার ১২৪ জন। মারা গেছেন ২৬৮ জন।


উল্লেখ্য, গত ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।


জেবি/এসবি


জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD