Logo

‘আ. লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে’

profile picture
জনবাণী ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৪, ০৩:১০
‘আ. লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে’
ছবি: সংগৃহীত

এই মাফিয়াতন্ত্র আওয়ামী লীগকে দেশের মাটিতে নিষিদ্ধ করতে হবে।

বিজ্ঞাপন

গত সময়ে আওয়ামী লীগ এক ত্রাস ও ভয়ের রাজত্ব সৃষ্টি করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নুর।

সোমবার (২৮ অক্টোবর)  প্রেস ক্লাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘মাফিয়াতন্ত্রের দিনলিপি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

নুরুল ইসলাম বলেন, মানুষের বাকস্বাধীনতা ছিল না, কথা বলতে ভয় পেতো। সম্প্রতি শেখ হাসিনার একটি অডিও ফাঁস হয়েছে। যেখানে বলা হচ্ছে তিনি ডিসেম্বরে দেশে প্রবেশ করে আবার হত্যাযজ্ঞ চালাবেন। আমাদের দাবি, এই মাফিয়াতন্ত্র আওয়ামী লীগকে দেশের মাটিতে নিষিদ্ধ করতে হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD