Logo

পুলিশের আরও ৫৮ এসআইকে অব্যাহতি

profile picture
জনবাণী ডেস্ক
৫ নভেম্বর, ২০২৪, ০২:১৯
পুলিশের আরও ৫৮ এসআইকে অব্যাহতি
ছবি: সংগৃহীত

সুপারিশপ্রাপ্ত ও প্রশিক্ষণরত আরও ৫৮ জন উপ-পরিদর্শক

বিজ্ঞাপন

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও ৫৮ জন উপ-পরিদর্শক (এসআই) ক্যাডেটকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, সারদা পুলিশ একাডেমিতে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ও প্রশিক্ষণরত আরও ৫৮ জন উপ-পরিদর্শক (এসআই) ক্যাডেটকে শৃঙ্খলাভঙ্গের কারণে অব্যাহতি দেওয়া হয়েছে। 

সারদা পুলিশ একাডেমি সূত্রে জানা যায়, গত মাসে প্রশিক্ষণরত ৫৯ জন উপ-পরিদর্শককে (এসআই) শোকজ করা হয়। প্রশিক্ষণ ক্লাসে এলোমেলোভাবে বসে হইচই করে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে তাদেরকে এই নোটিশ দেওয়া হয়। এর মধ্যে ৫৮ জনকে অব্যাহতি দেওয়া হলো। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ৪০তম ক্যাডেট ব্যাচের ২৫২ জন এসআইকে অব্যাহতি দিয়েছিল সরকার। গত ২১ অক্টোবর একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) তারেক বিন রশিদ স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD