Logo

দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৪, ০৬:৪১
দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ছবি: সংগৃহীত

বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ভাষণ দেন তিনি

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরছেন।


বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় (স্থানীয় সময় বেলা সাড়ে ৩টা) ঢাকার উদ্দেশ্যে বাকু ছেড়েছেন তিনি।


ঢাকায় পৌঁছে সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে ‘বহির্গমন লাউঞ্জ’ উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান।


আরও পড়ুন: থেরেসা মে’র সঙ্গে সাক্ষাতে শ্রম খাত সংস্কারের প্রতিশ্রুতি ড. ইউনূসের


এর আগে, সোমবার (১১ নভেম্বর) আজারবাইজান যান ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ভাষণ দেন তিনি।


এ ছাড়া বুধবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এলডিসি উচ্চপর্যায়ের বৈঠক হয়। এই রূদ্ধদ্বার বৈঠকে প্রধান উপদেষ্টাও ছিলেন। বৃহস্পতিবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সাক্ষাৎ করেন ড. মুহাম্মদ ইউনূস। বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলন কেন্দ্রে এ সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা।


আরও পড়ুন: নির্বাচন কোন সময় হবে জানালেন ড. মুহাম্মদ ইউনূস


মঙ্গলবার (১২ নভেম্বর) জলবায়ু সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, বসনিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সংস্থাপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।


ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট অন্তর্র্বতী সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূস। এরপর এটি ড. ইউনূসের দ্বিতীয় বিদেশ সফর। এর আগে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন উপলক্ষে তিনি নিউইয়র্ক সফর করেন।


এমএল/ 


আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD