Logo

চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর

profile picture
জনবাণী ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৪, ২৩:২৩
চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর
ছবি: সংগৃহীত

চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর

বিজ্ঞাপন

চট্টগ্রামে নগরের নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (৩৮) জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে তাকে আদালতে হাজির করা হয়।

বিজ্ঞাপন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD