Logo

কক্সবাজারে ঝাউবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ২

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
৩ ডিসেম্বর, ২০২৪, ০৩:২৪
কক্সবাজারে ঝাউবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ২
ছবি: সংগৃহীত

কক্সবাজারে সমুদ্র সৈকত থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

কক্সবাজারে সমুদ্র সৈকত থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) সকাল সোয়া ১১ টায় সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন ঝাউবাগান এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াস খান।


আরও পড়ুন: কক্সবাজারে পুকুরে গোসলে নেমে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু


আটকরা হল, মহেশখালী পৌরসভার গোরকঘাটা উত্তর ঘোনারপাড়ার মো. জকরিয়ার ছেলে ইকবাল হোসেন ফয়সাল (৩৪) এবং ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার মো. আবুল কালামের ছেলে মো. আরমান হোসেন (৩৪)।


ওসি মো.ইলিয়াস খান বলেন, সোমবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন ঝাউবাগান এলাকায় কতিপয় লোকজন সশস্ত্র অবস্থায় অবস্থান করছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে সন্দেহজনক দুইজন যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।


‘পরে আটকদের সাথে থাকা একটি ব্যাগ তল্লাশী করে পাওয়া যায় দেশিয় তৈরী ৪ টি বন্দুক ও ২ টি ৭.৬ বারের রাইফেলের গুলি। আটকদের স্বীকারোক্তি মতে, ঘটনাস্থলের কিছু দূরে রাখা তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।’


আরও পড়ুন: কক্সবাজারে খড়ের গাদায় পুঁতে রাখা বিদ্যুতের তারে প্রতিবেশীর মৃত্যু


ওসি জানান, ‘ আটকরা অস্ত্রগুলো কোথা থেকে সংগ্রহ করেছে এবং কোথায় পাচার করছিল তা জানতে পুলিশ কাজ করছে।আটকদের জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত রহস্য উদঘাটন বের করা সম্ভব হবে বলে জানান। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।’


এসডি/

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD