Logo

শ্রীপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১

profile picture
জনবাণী ডেস্ক
৪ ডিসেম্বর, ২০২৪, ২২:৩৫
শ্রীপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১
ছবি: সংগৃহীত

মোটরসাইকেল নিয়ে খেজুরের রস খাওয়ার জন্য সাইটালিয়া যাওয়ার পথে দুই মোটরসাইকেল সংঘর্ষে তার ছেলের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের টেংরা সাইটালিয়া আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির (১৬) নামে এক যুবক নিহত  হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (৪ নভেম্বর)  সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা সাইটালিয়া আঞ্চলিক সড়কে মোটরসাইকেল    দুর্ঘটনা এক যুবক নিহত হয়। নিহত যুবক শ্রীপুর উপজেলার বেকাসাহরা গ্রামের সোহেল মিয়ার ছেলে।

 

বিজ্ঞাপন

নিহতরে বাবা জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে খেজুরের রস খাওয়ার জন্য সাইটালিয়া যাওয়ার পথে দুই মোটরসাইকেল সংঘর্ষে তার ছেলের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, সকালে  টেংরা সাইটালিয়া আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হয় ।তাদের ধারণা অন্যান্য ছেলেদের মত সেও সকালে খেজুরের রস খাওয়ার জন্য সাইটালিয়া এলাকায় এসেছিল। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মন্ডল দৈনিক জনবাণী কে জানান, টেংরা সাইটালিয়া আঞ্চলিক সড়কের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত হয়েছে কেউ জানায়নি, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাতে পারব।

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD