Logo

ভারতে বাংলাদেশ মিশনে হামলার প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
১১ ডিসেম্বর, ২০২৪, ২২:৩০
ভারতে বাংলাদেশ মিশনে হামলার প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ভারতে বাংলাদেশ মিশনে হামলার প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

সম্প্রতি ভারতের আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনা উঠে এসেছে মার্কিন পরররাষ্ট্র দফতরের প্রেস ব্রিফিংয়ে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সব পক্ষকে নিজেদের মধ্যকার মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।


স্থানীয় সময় মঙ্গলবার (১০ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এই আহ্বান জানান।


আরও পড়ুন: সপরিবারে মস্কোতে আশ্রয় নিয়েছেন বাসার আল আসাদ


ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ভারতের পররাষ্ট্রসচিব বাংলাদেশ সফর করেছেন। সম্প্রতি ভারত ও বাংলাদেশ উভয়েই ভারতের অভ্যন্তরে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনে সহিংস হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সেই বিষয় এবং বাংলাদেশ নিয়ে ক্রমবর্ধমান আক্রমণাত্মক বক্তব্য-বিবৃতি সম্পর্কে আপনার কি কোনো মন্তব্য আছে?


জবাবে মিলার বলেন, সব পক্ষ তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করবে, সেটাই আমরা দেখতে চাই।


আরএক্স/

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD