Logo

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৭ ঘাঁটিতে হামলার ঘোষণা ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ, ২০২৬, ১২:১৬
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৭ ঘাঁটিতে হামলার ঘোষণা ইরানের
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৭টি সামরিক ঘাঁটিতে হামলার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে এ অঞ্চলে ষষ্ঠ ধাপের সামরিক অভিযান শুরু করেছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী।

বিজ্ঞাপন

আইআরজিসি-এর বরাতে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ‘বৃহৎ পরিসরের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালানো হয়েছে।

ঘোষণায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবের হাকিরিয়া এলাকায় অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিজ্ঞাপন

আইআরজিসি আরও জানিয়েছে, ইরানি বাহিনী ধাপে ধাপে কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে, যা তাদের ভাষায় ‘দুঃখজনক হলেও শক্ত ও কার্যকর’ হবে।

সূত্র: আল-জাজিরা

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD