Logo

আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে ও নাতি নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ, ২০২৬, ০৯:১১
আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে ও নাতি নিহত
ছবি: সংগৃহীত

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে ও নাতি-নাতনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন। ইরানি সংবাদমাধ্যমের বরাতে বার্তাসংস্থা রয়টার্স রোববার এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাদের হামলায় খামেনি প্রাণ হারিয়েছেন।

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান কতদিন চলবে—এ বিষয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, অভিযান দীর্ঘায়িতও হতে পারে, আবার দুই থেকে তিন দিনের মধ্যেও শেষ হতে পারে।

সংবাদমাধ্যম এক্সিওস-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি চাইলে দীর্ঘ সময় ধরে অভিযান চালাতে পারেন এবং পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন। আবার স্বল্প সময়ের মধ্যেই হামলা শেষ করে ইরানকে সতর্কবার্তা দেওয়া সম্ভব। তার ভাষ্য অনুযায়ী, ইরান ভবিষ্যতে পারমাণবিক কার্যক্রম পুনরায় শুরু করলে কয়েক বছর পর আবারও হামলা চালানো হতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD