Logo

ইসলামী ব্যাংক সিবিএ'র সভাপতি নুরুল হক সম্পাদক সালাম

profile picture
জনবাণী ডেস্ক
১২ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩১
ইসলামী ব্যাংক সিবিএ'র সভাপতি নুরুল হক সম্পাদক সালাম
ছবি: সংগৃহীত

ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার

বিজ্ঞাপন

ইসলামী ব্যাংক কর্মচারী কল্যাণ ইউনিয়ন (সিবিএ)-এর নির্বাচনে ২০২৫-২৬ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

ইসলামী ব্যাংক কর্মচারী কল্যাণ ইউনিয়ন (সিবিএ)-এর সভাপতি মুহাম্মদ নুরুল হক, সাধারণ সম্পাদক মো. ইসহাক খান সালাম, সহ-সভাপতি মো. ফারুক হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, কোষাধ্যক্ষ মো. আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ওবায়েদুল্লাহ চৌধুরী, প্রচার সম্পাদক মো. ইলিয়াস শিকদার ও অফিস সম্পাদক পদে মো. আম্মার হোসাইন নির্বাচিত হয়েছে।

বিজ্ঞাপন

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। এতে বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।

বিজ্ঞাপন

সিবিএ-এর নব-নির্বাচিত সভাপতি মুহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক মো. ইসহাক খান সালাম। অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরবৃন্দসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD