Logo

বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে শাহবাগ মোড় অবরোধ

profile picture
জনবাণী ডেস্ক
১০ জানুয়ারি, ২০২৫, ০২:৪২
বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে শাহবাগ মোড় অবরোধ
ছবি: সংগৃহীত

বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে শাহবাগ মোড় অবরোধ

বিজ্ঞাপন

দ্বিতীয় দিনের মতো পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে শাহবাগ সড়ক অবরোধ করেছেন তাদের পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১ টা ৫ মিনিটে শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে দেড়টার দিকে তারা শাহবাগে যাত্রা করে। সেখানে পুলিশের বাধা অতিক্রম করে তারা শাহবাগে অবস্থান নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ মুনসুর বলেন, বিডিআর বিদ্রোহের পর যারা চাকরিচ্যুত হয়েছে ও চাকরিচ্যুত সদস্যদের পরিবারের লোকজন দ্বিতীয় দিনের মতো এ আন্দোলন করছেন। দুপুর থেকে তারা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে। এখানে সম্পূর্ণ যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিআরের নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে সাড়া দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল বুধবার সকাল থেকেই নানা প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হন। এরপর বেলা সাড়ে ১২টার পর তারা শহীদ মিনার থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। শাহবাগ পর্যন্ত এলে তাদের বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে তারা শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান নেয়। 

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD