Logo

ফেব্রুয়ারির মধ্যে সবাই নতুন বই পাবে: প্রেস সচিব

profile picture
জনবাণী ডেস্ক
১০ জানুয়ারি, ২০২৫, ০৫:১৬
ফেব্রুয়ারির মধ্যে সবাই নতুন বই পাবে: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার এটি নিয়ে কাজ করছে বলেও জানান তিনি

বিজ্ঞাপন

ফেব্রুয়ারি মাসের মধ্যে সবাই নতুন বই হাতে পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। অন্তর্বর্তীকালীন সরকার এটি নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ের সময় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের আমলে ১ জানুয়ারি বই উৎসব করলেও সবার হাতে যেত তিন থেকে চার মাস পরে। এবার আগামী মাসের মধ্যে সবার হাতে পাঠ্যবই পৌঁছে যাবে।

প্রেস সচিব বলেন, আগামী বছর থেকে জানুয়ারির ১ তারিখেই সবার হাতে বই তুলে দেওয়া হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD