Logo

নিবন্ধিত সব দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন হবে: সিইসি

profile picture
জনবাণী ডেস্ক
১১ জানুয়ারি, ২০২৫, ২৩:০৪
নিবন্ধিত সব দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন হবে: সিইসি
ছবি: সংগৃহীত

তাদের সবার অংশগ্রহণের মধ্যেই আগামী জাতীয় নির্বাচন আয়োজন করা

বিজ্ঞাপন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, দেশে নিবন্ধিত যত রাজনৈতিক দল আছে, তাদের সবার অংশগ্রহণের মধ্যেই আগামী জাতীয় নির্বাচন আয়োজন করা।

শনিবার (১১ জানুয়ারি) সকালে সিলেটে এক অনুষ্ঠানে এ প্রসঙ্গে কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিইসি বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে নির্বাচন কমিশন (ইসি)।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না। প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ীই নির্বাচন করার জন্য কাজ করছে নির্বাচন কমিশন। সবকিছু সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়েই অনুষ্ঠিত হবে। এবার নির্বাচনে প্রবাসীরাও অংশ নিতে পারবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে স্থানীয় নির্বাচন ইস্যুতে এ এম এম নাসির উদ্দীন বলেন, স্থানীয় সরকারক নির্বাচন নিয়ে কোন মন্তব্য করতে চাই না। অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে, এক দিনে সব নির্বাচন করা কোনভাবেই সম্ভব হবে না।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD