Logo

সন্ধান মিলল গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের 

profile picture
জনবাণী ডেস্ক
১১ জানুয়ারি, ২০২৫, ০৫:১৯
সন্ধান মিলল গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের 
ছবি: সংগৃহীত

মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে

বিজ্ঞাপন

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ছয় মরদেহের সন্ধান পেয়েছে ‘জুলাই গণ-অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেল’।

শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মর্গে থাকা মরদেহের মধ্যে রয়েছে অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা নারী (৩২), অজ্ঞাতনামা পুরুষ (৩০) ও এনামুল (২৫)।

সেলের বক্তারা জানান, অনুসন্ধানে ঢাকা মেডিকেলের হিমাগারে গণঅভ্যুত্থানে নিহত এখনও ছয়টি অশনাক্ত মরদেহ আছে বলে জানতে পারে জুলাই গণ-অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেল। সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য শাহবাগ থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তারা জানান, মরদেহগুলোর ডিএনএ ও পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এ মুহূর্তে মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে।

কারও পরিবারের সদস্য মিসিং থাকলে ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছে জুলাই গণ-অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেল।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD