Logo

পুনাকের উদ্যোগে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ

profile picture
জনবাণী ডেস্ক
১২ জানুয়ারি, ২০২৫, ০৫:৫৫
পুনাকের উদ্যোগে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ছবি: সংগৃহীত

পুনাক অসহায় মানুষকে সাহাযোগিতা করে আসছে। আমরা তোমাদের পাশে থাকবো

বিজ্ঞাপন

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

পুনাক'র সভানেত্রী আফরোজা হেলেনের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় বসবাসরত এতিমদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

এতিমখানার শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুনাক'র সভানেত্রী বলেন, পুনাক অসহায় মানুষকে সাহাযোগিতা করে আসছে। আমরা তোমাদের পাশে থাকবো। 

বিজ্ঞাপন

তিনি এতিমখানায় কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালনার আশ্বাস প্রদান করেন। 

বিজ্ঞাপন

এ সময় পুনাক'র সহ-সভানেত্রী আইরিন রহমান, সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমা, যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুর ও পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার কার্যনির্বাহী পরিষদের সভাপতি খাজা আলী মাদানী ও তত্ত্বাবধায়ক হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

পরে পুনাক'র সভানেত্রী এতিমখানার ১৮০ জন শিক্ষার্থীর হাতে শীতবস্ত্র তুলে দেন।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD