Logo

ইজতেমার পথে ‘জুমা স্পেশাল’ ট্রেন, যখন যেখান থেকে ছাড়বে

profile picture
জনবাণী ডেস্ক
৩১ জানুয়ারি, ২০২৫, ২২:৩৯
ইজতেমার পথে ‘জুমা স্পেশাল’ ট্রেন, যখন যেখান থেকে ছাড়বে
ছবি: সংগৃহীত

একই সঙ্গে অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ

বিজ্ঞাপন

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্ব। তে অংশ নিতে ইতোমধ্যে জড়ো হয়েছেন লাখো মুসল্লি। পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। এই নামাজে অংশ নিতে মুসুল্লিদের যাতায়াত সুবিধার্থে একজোড়া জুমা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে বলা হয়, শুক্রবার (৩১ জানুয়ারি) জুমা স্পেশাল নামে একজোড়া ট্রেন চালানো হবে। জুমা স্পেশাল-১ ঢাকা থেকে সকাল সাড়ে ৯টায় ছেড়ে টঙ্গী পৌঁছাবে সকাল ১০টা ১৫ মিনিটে। জুমা স্পেশাল-২ বিকেল ৩টায় টঙ্গী স্টেশন থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ৩টা ৪৫ মিনিটে।

প্রসঙ্গত, এবারের ইজতেমার প্রথম পর্ব দুই ভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি প্রথম ধাপ এবং ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৪১টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করবে। এছাড়া, দ্বিতীয় ধাপে প্রায় ২২টি জেলা এবং ঢাকার বাকি অংশ অংশগ্রহণ করবে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD