Logo

মূল্যস্ফীতি আরও কমবে, ৫-৬ মাসের মধ্যে ভালো কিছুর প্রত্যাশা

profile picture
জনবাণী ডেস্ক
২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০৫
মূল্যস্ফীতি আরও কমবে, ৫-৬ মাসের মধ্যে ভালো কিছুর প্রত্যাশা
ছবি: সংগৃহীত

পাঁচ-ছয় মাসের মধ্যে আরও ভালো কিছুর প্রত্যাশা করছি আমরা

বিজ্ঞাপন

দু-চার মাসে দেশের মূল্যস্ফীতি কমিয়ে আনা সম্ভব নয় বলে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, প্রত্যাশার সঙ্গে বাস্তবতাকে মেলাতে হবে। মূল্যস্ফীতি কমেছে, আরও কমে আসবে। পাঁচ-ছয় মাসের মধ্যে আরও ভালো কিছুর প্রত্যাশা করছি আমরা। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীতে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

গভর্নর বলেন, পলিসি ঠিক থাকলে বাজার মূল্য ঠিক থাকবে। তাছাড়া মূল্যস্ফীতি পাঁচের নিচে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে সরকার। 

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের রিজার্ভের পতন এখন আর নেই। একটু একটু করে রিজার্ভ বাড়ছে। আইএমএফের টাকা না এলেও নিজস্ব সক্ষমতায় আমরা রিজার্ভ বাড়াতে পারছি। 

বিজ্ঞাপন

আহসান এইচ মনসুর বলেন, আমাদের রেমিট্যান্স এবং রপ্তানির প্রবাহ বেশ ভালো। রিজার্ভ-প্রবৃদ্ধি নিয়ে চিন্তার কোনো কারণ নেই।

বিজ্ঞাপন

রমজানের জন্য নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলেও এ সময় জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

বিজ্ঞাপন

আমাদের দেশে যত সমস্যা, তা সাধারণত একসঙ্গে কোনো দেশে হয় না উল্লেখ করে তিনি বলেন, রাজস্ব খাতের ব্যর্থতা এক বছরের সরকার কখনোই সমাধান করতে পারবে না।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD