Logo

ধামরাইয়ের সাবেক এমপি এম এ মালেক গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
৭ মার্চ, ২০২৫, ২৪:১২
ধামরাইয়ের সাবেক এমপি এম এ মালেক গ্রেফতার
ছবি: সংগৃহীত

ধামরাইয়ের সাবেক এমপি এম এ মালেক গ্রেফতার

বিজ্ঞাপন

ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (৫ মার্চ) রাতে আটকের এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত এম এ মালেক ঢাকা-২০ (ধামরাই) আসনের সাবেক সংসদ সদস্য এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার নামে আশুলিয়া থানায় ৪ হত্যা মামালা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আশুলিয়া থানার হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি সাবেক সংসদ সদস্য এম এ মালেককে আজ রাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করা হয়েছে৷ তার বিরুদ্ধে আশুলিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে। বৃহস্পতিবার রিমান্ড চেয়ে তাকে ঢাকার আদালতে পাঠানো হবে।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD